আমরা গতানুগতিক অনলাইন ব্যবসার মতো শুধু মুনাফা মাথায় নিয়েই যাত্রা শুরু করতে চাই না। আমরা এর মাধ্যমে একটি পরিবর্তন আনতে চাই। আর সেটি হচ্ছে সামাজিক ব্যবসার সম্প্রসারণ। আমরা আমাদের উপযুক্ত ও আয়ত্তাধীন সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে চাই। সুনির্দিষ্ট ভোক্তা তৈরি করে নিরাপদ পণ্য সরাসরি পৌঁছে দিতে এবং ধাপে ধাপে প্রতিটি পণ্যের নিজস্ব উৎপাদন ব্যবস্হার মাধ্যমে অসৎ মজুদদারিদের তৈরি করা কৃত্রিম সংকটের বাজার ব্যবস্হায় আমূল পরিবর্তন করে সমাজের কল্যাণ সাধন করতে চাই। আর এটি আমাদের একার পক্ষে কখনও সম্ভব নয়।
এজন্য আমরা সবাই মিলে একটি পরিবারের মতো। পরিবারের পিতামাতা যেভাবে সন্তানের সকল সমস্যার সমাধানের জন্য কঠোর পরিশ্রম করেন এবং আন্তরিক ভালোবাসায় আগলে রাখেন, বিনিময়ে সন্তানও পিতামাতার স্বপ্ন বাস্তবায়নে হৃদয় দিয়ে প্রস্তুত থাকে। আমরা সেই দৃষ্টিভঙ্গী নিয়েই সকল সদস্যকে সাথে নিয়ে চলতে চাই। আর সেই বন্ধনের সূত্র হচ্ছে dmudi.com মাল্টিভেন্ডার মার্কেটপ্লেস।
আমরা সকলেই জানি যে, প্রচলিত ব্যবসা আমাদেরকে ধারণা দেয়, কীভাবে অধিক মুনাফা করা যায়। বিভিন্ন প্রাকৃতিক ও জাতীয় দুর্যোগে পণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফার মাধ্যমে বিপদ-দুর্যোগকে আরও বিভীষিকাময় করে তোলা হয়। সহযোগিতামূলক মনোভাবের পরিবর্তে বাণিজ্যিক শোষণ বৃদ্ধি পেতে থাকে। ফলে জনসাধারণের দুর্ভোগের মাত্রা চরমে উঠে যায়। মানুষ হয়ে উঠে প্রচণ্ড স্বার্থপর।
অন্যদিকে সামাজিক ব্যবসা আমাদের শিক্ষা দেয় কীভাবে ব্যবসার মাধ্যমে স্বল্প মুনাফায় সমাজের সর্ব স্তরে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তোলা যায়। এটি হলো সমাজসেবা ও ব্যবসার সমন্বিত পদ্ধতি। মুনাফা অর্জনের নিজস্ব বৈশিষ্ট্য, ব্যবসা সম্প্রসারণ এবং সামাজিক সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বর্তমান বিশ্বে ‘সামাজিক ব্যবসা’ ধারণাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আর এসব কারণেই dmudi.com মাল্টিভেন্ডার মার্কেটপ্লেস এর কার্যক্রম হচ্ছে ডিমুদি পরিবারের সদস্যদের সহযোগিতার মাধ্যমে সমাজের প্রকৃত অর্থেই কল্যাণ সাধন এবং সামাজিক ব্যবসার সম্প্রসারণ।




